আবারও একসঙ্গে জোলি এবং ব্রাড পিট
প্রকাশ : ১৭ মে ২০১৪, ২০:০৭
২০০৫ সালের পর দীর্ঘদিনের সঙ্গী ব্রাড পিটের সঙ্গে আবারও ছবি করার পরিকল্পনা করছেন হলিউড স্টার অ্যাঞ্জেলিনা জোলি। ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর পর আর কোনো ছবিতে একসাথে দেখা যায়নি তাদের। ইউনাইটেড ন্যাশনসের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার কারণে জোলি কিছুদিন হলিউডের বাইরে ছিলেন। ফিরবেন পিটের সাথেই। এই মাসের গোড়ার দিকে জোলি জানান, ‘আমি আর পিট একটি মুভির কথা চিন্তা করছি। অপেক্ষায় আছি পরিকল্পনা মাফিক কাজ করার। আশা করি ভালো কিছুই হবে।’