আজকের নাটক
প্রকাশ : ১৭ মে ২০১৪, ২০:০৭
সুরের মাধুরী
এটিএন বাংলায় আজ প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘সুরের মাধুরী’। দেশ সেরা শিল্পীদের জনপ্রিয় গান দিয়ে সাজানো এই অনুষ্ঠানটি প্রতি রবিবার বিকাল ৪টা ২০ মিনিটে প্রচার হয়। সুরের মাধুরী অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শম্পা ও পরিচালনা করেছেন রুকসানা কবীর কাকলী।
০০০০
চোখের বালি
একুশে টেলিভিশনে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চোখের বালি’। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক এই নাটকটির নাট্যরূপ দিয়েছেন মোবারক দুর্বার এবং পরিচালনা করেছেন পংকজ ঘোষ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নওশীন, চিত্রলেখা গুহ প্রমুখ।
০০০০
দ্য লিটল মাস্টার
এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শিশুতোষ দীর্ঘ ধারাবাহিক নাটক ‘দ্য লিটল মাস্টার’। সিরাজুল করিমের রচনা ও আবীর খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, সাবেরী আলম, মিতা নূর, তাজিন আহমেদ, আবীর খান ও শিশু অভিনয়শিল্পী ‘ঘেটুপুত্র’ চলচ্চিত্র খ্যাত মামুন, কাশফিম প্রমুখ।