ক্যাপসন নিউজ

ইস্টার্ন ব্যাংকের হেড অব পেরোল ব্যাংকিং এন্ড কাস্টমার প্রোপজিশন এম খোরশেদ আনোয়ার এবং সিটিসেলের মানবসম্পদ বিভাগের পরিচালক সুমন ভট্টাচার্য সমপ্রতি ঢাকায় একটি পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরের পর তা বিনিময় করেন। উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন সম্প্রতি অনুষ্ঠিত আইপিডিসি অব বাংলাদেশ লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আইপিডিসির চেয়ারম্যান সুলায়মান আজানী। সভায় ২০১৩ সালের জন্য ৫% নগদ লভ্যাংশ এবং ১০% বোনাস শেয়ার অনুমোদিত হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত একিম ল্যাবরেটরিজ লিঃ-এর বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলনে ২০১৩ সালের বিপণন, বিক্রয় ও পরিকল্পনা বিষয়ক পর্যালোচনা এবং ২০১৪ সালের পরিকল্পনা, বিপণন ও বিক্রয় লক্ষ্যমাত্রা নিয়ে বিষদ আলোচনা করা হয়। সম্মেলনে ২০১৩ সালের সার্বিক বিচারে শ্রেষ্ঠ পারফরমারদের সম্মননা ও পুরস্কার প্রদান করা হয়