হেরেছেন আজহারুদ্দিন ও কাইফ

ভারতের লোকসভায় ভোটের লড়াইয়ে নেমেছিলেন দুই ক্রিকেটার মোহাম্মদ আজহারুদ্দিন ও মোহাম্মদ কাইফ। তবে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী এই দু’জনই হেরেছেন। আজহারুদ্দিন এর আগে নির্বাচিত হলেও ক্রিকেটে দায়িত্বশীল মিডল অর্ডার ব্যাটসম্যান কাইফের ছিল এবার প্রথম নির্বাচন। জনসেবাকে ধ্যানজ্ঞান বলে ভোটের লড়াইয়ে নেমে উত্তর প্রদেশের ফুলপুর আসনে কাইফ বিজেপি প্রার্থীর কাছে শোচনীয়ভাবে হেরেছেন। মাত্র ১০ হাজার ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাসাব প্রাসাদ মাউরিয়ার কাছে ৮৬ হাজার ৬১৮ ভোটের ব্যবধানে হেরেছেন কাইফ। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তার অবস্থান চতুর্থ।