এসএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজগুলোর সাফল্য

এ বছর এসএসসি পরীক্ষায় সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত দেশের ১২টি ক্যাডেট কলেজ হতে মোট ৬১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই পাস করেছে। এর মধ্যে ৬০৭ জন জিপিএ-৫ (শতকরা ৯৯.৫১%) এবং ৩ জন জিপিএ-৪ পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে অংশগ্রহণকারী ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৪৭ জন। তিনজন জিপিএ-৪ পেয়েছে। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জনই জিপিএ- ৫ পেয়েছে। মির্জাপুর ক্যাডেট কলেজের ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জনই জিপিএ- ৫ পেয়েছে। রাজশাহী ক্যাডেট কলেজের ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জনই জিপিএ- ৫ পেয়েছে। সিলেট ক্যাডেট কলেজের ৫৩ জন পরীক্ষার্থীর সকলেই জিপিএ- ৫ পেয়েছে। রংপুর ক্যাডেট কলেজের ৪৮ জন পরীক্ষার্থীর সকলেই জিপিএ- ৫ পেয়েছে। বরিশাল ক্যাডেট কলেজের ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জনই জিপিএ- ৫ লাভ করেছে। পাবনা ক্যাডেট কলেজের ৫১ পরীক্ষার্থীর সকলেই জিপিএ- ৫ পেয়েছে। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫৪ জন পরীক্ষার্থীর সকলেই জিপিএ- ৫ পেয়েছে। কুমিল্লা ক্যাডেট কলেজের ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জনই জিপিএ- ৫ লাভ করেছে। ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৪ জন পরীক্ষার্থীর সকলেই জিপিএ- ৫ পেয়েছে এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে অংশগ্রহণকারী ৩৯ জন পরীক্ষার্থীর সকলেই জিপিএ- ৫ লাভ করেছে। - আইএসপিআর