নেত্রকোনায় ৩৭১ জন জিপিএ - ৫ পেয়েছে
প্রকাশ : ১৭ মে ২০১৪, ২২:১৭
নেত্রকোনা প্রতিনিধি
এবারের এসএসসি পরীক্ষায় নেত্রকোনার বিভিন্ন স্কুল থেকে ৩৭১ জন জিপিএ -৫ পেয়েছে। এর মধ্যে নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৮০জন, নেত্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।