রায়গঞ্জ ইউপির উপনির্বাচন ২৪ মে

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে জমে উঠেছে রায়গঞ্জ ইউপি উপনির্বাচন। চলছে মাইকিং, পোষ্টারে ছেয়ে গেছে সর্বত্র। মধ্যরাত পর্যন্ত গণসংযোগ করছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ মে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রার্থীতা করছেন সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল (মাইক), আ.স.ম আব্দুল্লাহ আল ওয়ালিদ মাসুম (তালা), আমিনা বেগম (আনারস), আব্দুল আউয়াল সরকার (দোয়াত-কলম)। জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারের বাড়ি বাড়ি। করছেন উঠোন ও খুলি বৈঠক। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। উল্লেখ্য, ২০১১ সালের ১১ জুন রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে নজরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। ৪ জানুয়ারি তার মৃত্যু হলে পদটি শূন্য হয়।