‘মোদীঝড়’ লাগেনি পশ্চিমবঙ্গসহ ছয় রাজ্যে

ভারত জুড়ে প্রবল মোদী ঝড় চললেও তা প্রতিহত হয়েছে পশ্চিমবঙ্গসহ ৬ রাজ্যে। এই ৬ রাজ্যে ১৪১ আসনের মধ্যে বিজেপি জোট পেয়েছে মাত্র ৭টি আসন। পশ্চিমবঙ্গ ছাড়া বাকি এই ৫ রাজ্য হলো-কেরালা, তামিলনাড়ু, ওড়িশা, তেলেঙ্গানা এবং ত্রিপুরা। এর মধ্যে কেরালা ও ত্রিপুরায় বিজেপি কোনো আসন পায়নি। কেরালা ও ত্রিপুরায় রয়েছে লোকসভার ২০ এবং ২টি করে আসন। এছাড়া তামিলনাড়ুতে ৩৯-এর মধ্যে ২টি, ওড়িশায় ১টি এবং পশ্চিমবঙ্গে ২টি করে আসন পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এছাড়া কেন্দ্র শাসিত লাক্ষা দ্বীপে বিজেপি পেয়েছে মাত্র আধ শতাংশ ভোট। তাদের প্রার্থীর জামানত এখানে বাজেয়াপ্ত হয়েছে। এখানে জিতেছে ইউপিএ-র শরিক দল এনসিপি। নবগঠিত তেলেঙ্গানা রাজ্যে এনডিএ মাত্র ২টি আসনে জয়লাভ করেছে।