রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হাবিলদার মো. মোস্তফা লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার চন্ডিপুরে হাবিলদার বাড়ির মুক্তিযোদ্ধা হাবিলদার মো. মোস্তফা (৭০) গত শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর গতকাল স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।