ভারতের রাজনীতিতে ভূমিকম্প ঘটে গেছে ----- টাইমস অব ইন্ডিয়া

ভারতের রাজনীতিতে ভূমিকম্প ঘটে গেছে। দেশটির জনগন দীর্ঘদিন ক্ষমতায় থাকা কংগ্রেসকে মাত্র ৪৪টি আসন দিয়েছে। পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) দিয়েছে ২৮৩টি আসন। এসব কিছুই হয়েছে জনতার জন্য। তারা চায় সমৃদ্ধ একটা ভারত যার আশা জাগাতে সক্ষম হয়েছেন কেবল মোদীই। ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকার প্রতিক্রিয়ায় একথা বলা হয়। দিল্লির বাইরের কোনো নেতা হিসেবে মোদীকে পুরস্কৃত করেছে জনগন। মোদীর ক্লান্তিহীন পরিশ্রম তাকে জনগনের কাছে নিয়ে গেছে। অথচ পরিশ্রমের লক্ষন দেখা যায়নি দেশটির বামপন্থী কিংবা একাধারে দশ বছর ক্ষমতায় থাকা কংগ্রেসের কোনো নেতাদের মধ্যে। মোদী মানুষের মধ্যে সুদিন আনার অঙ্গিকার করেছেন এবং মানুষকে সেটা বিশ্বাস করাতে সক্ষম হয়েছেন। তিনি উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরেছেন। কিন্তু কংগ্রেস সমাজের মানুষের আকাঙ্খাকে অনুধাবন করতে পারেনি এবং নতুন কোনো আকাঙ্খা জাগাতেও পারেনি। তাইতো মোদী তার দলকে আকাঙ্খার আসন কিংবা তার চেয়েও বেশি অর্জন করাতে সক্ষম হয়েছেন। এই নির্বাচন থেকে একটা বিষয় পরিষ্কার একবিংশ শতাব্দীতে ভারতের মানুষ শাসিত সমাজের চেয়ে ভাল কিছু চায়। তারা সমৃদ্ধি চায়। মোদী একজন আত্মপ্রত্যয়ী রাজনীতিক। তিনি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম। আর সেই ম্যান্ডেট জনগন তাকে এই নির্বাচনে দিয়েছে। শুক্রবার ঘোষিত ১৬ তম লোকসভা নির্বাচনের ফলাফলে মোদীর দল ভারতীয় জনতা পার্টি ২৮৩ টি আসন পেয়েছে যা সরকার গঠন করতে একক সংখ্যাগরিষ্ঠ আসনের চেয়ে ১১টি বেশি। আর বিজেপি জোট পেয়েছে ৩৩৭টি আসন।