আজকের রাশিফল

১৯ মে, ২০১৪ খ্রিস্টাব্দ, সোমবার আজ ৫ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৯ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি ও শুক্র। আপনার শুভসংখ্যা: ১ ও ৬। শুভবার: রবি ও শুক্রবার। শুভরত্ন: চুনী ও হীরা। প্রকৃতিগতভাবে:আপনি আত্মসচেতন, উদার ও সহনশীল। চিন্তা-ভাবনা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেয়ার মত মনোবল আছে আপনার। আপনি সাহসী ও আত্মবিশ্বাসী। নেতৃত্বের গুণাবলী আছে আপনার। আদর্শিক প্রেরণায় সহজেই অন্যের জন্য কাজ করতে উদ্বুদ্ধ হতে পারেন। আবার অনেক দায়িত্ব এসে আপনার কাঁধে চাপতে পারে। সংযম, মিথ্যাচার ও সুযোগের সদ্ব্যবহার আপনাকে সাফল্যের দ্বারে পৌঁছে দিতে পারে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: হো চি মীন, নির্গো মুসলিম নেতা মালিক-আল-সাহবায়, ফটোগ্রাফার মনোয়ার আহমেদ, সাহিত্যিক মানিক বন্দোপাধ্যায়, হোসনে আরা প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ ভালো থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ এড়িয়ে চলুন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয়-আধিক্য দেখা দিতে পারে। ব্যবসায় আশানুরূপ লাভ নাও হতে পারে। ধৈর্য না হারালেই ভালো করবেন। শান্তভাবে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করুন। যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ কাজকর্মে মন বসানো কঠিন হবে। ফলে কিছু কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ধৈর্যের সাথে যেকোন পরিস্থিতি মোকাবেলা করুন। আর্থিক দিক ভালো যেতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ শিল্প কারখানার মালিকদের জন্য দিনটি ভালো নাও যেতে পারে। শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। অকারণ জেদের জন্য ভুল বুঝাবুঝি বৃদ্ধি পাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ শিক্ষক-অধ্যাপকদের জন্য দিনটি শুভ সম্ভাবনা ময়। আজ ভালো কোনো খবর পেতে পারেন। সত্সঙ্গে আনন্দবোধ করবেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগী হতে পারেন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়ীক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। পরিকল্পনা মোতাবেক কাজকর্ম এগিয়ে নেয়া কঠিন হবে। ভালো কোনো উদ্যোগে আগ্রহ দেখা দিতে পারে। তর্ক-বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রতিবেশীর সাথে বিবাদে জড়াতে পারেন। আত্ম-সম্মানের প্রতি ক্ষতিকর কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দৈনদিন কাজকর্মে অগ্রগতি হতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। প্রাপ্তি বিলম্বিত হতে পারে। চাকরি পরিবর্তনের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। শরীর ভালো যাবে না। ঠাণ্ডাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যস্ততা বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। রাজনীতিকদের জন্য কেউ কর্মব্যস্ততায় দিন কাটাতে হতে পারে। সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধি পেতে পারে। পরকিয়ায় জড়াতে পারেন। যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যয়ের পরিমাণ সীমিত থাকতে পারে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। যাত্রা শুভ নয়। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বাড়ি-ঘর সংস্কারের কাজে হাত দিতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। খাদ্য-শস্যের ব্যবসায় লাভবান হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো অসত্ লোকের সাথে মেলামেশা না করলেই ভালো করবেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বিদেশ যাত্রার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। মিথ্যা বদনাম সম্পর্কে সাবধান থাকুন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ ব্যবসায়ীক দিক ভালো যাবে। ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সরকারি কর্মচারীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজের চাপ বৃদ্ধি পাবে। সামাজিক ক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ আছে। ভাই-বোনদের কারো সাথে মত সৃষ্টি হতে পারে।