গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ১৮ মে ২০১৪, ২০:২১
কিছুদিন আগে আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের সাউথফিল্ডে ডোনেট লাইফ কোয়ালিশন নামের একটি সংগঠনের উদ্যোগে যে আয়োজনটুকু হয়েছিল সেটিকে স্রেফ রেকর্ড বললে কম বলা হয়। কেননা হূদরোগে আক্রান্তদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটি একই সাথে আমন্ত্রণ জানিয়েছিল হূদযন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে এমন ১৩২ জন ব্যক্তি ও তাদেরকে নতুন জীবন দান করা ডোনারদের পরিবারকে। মূলত এ ধরনের ডোনারদের সম্মানিত করতে, এ বিষয়ক সচেতনতা বাড়াতে এবং ‘সেলিব্রেটিং দ্য গিফট অব লাইফ’ এই মূলমন্ত্র সবার মাঝে ছড়িয়ে দিতেই রেকর্ডসংখ্যক হূদযন্ত্র প্রতিস্থাপিত ব্যক্তিকে একত্রিত করার উদ্যোগ নেয় ডোনেট লাইফ কোয়ালিশন নামের এই সংগঠনটি।