ব্লকবাস্টারে ‘গডজিলা’ থ্রিডি

১৯৯৮ সালের পর আবারও ‘গডজিলা থ্রিডি’ আসছে দুনিয়া কাঁপাতে। থ্রিডি প্রযুক্তিতে নির্মিত ‘গডজিলা’ সারা বিশ্বের সাথে এক যোগে এবার বাংলাদেশের ব্লকবাস্টার সিনেমায় মুক্তি পাচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় প্রিমিয়ার শো এবং ২৩ মে থেকে প্রতিদিন নিয়মিতভাবে চলবে। গ্যারিথ এডওয়ার্ড পরিচালিত অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং সায়েন্টিফিক ধাঁচের ছবিটিতে অভিনয় করেছেন অ্যারন টেলর, এলিজাবেথ ওলশেন, ব্রায়ান ক্রামটোন এবং লিন ওয়াটানাবে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মনস্টার গডজিলার ভয়ানক তাণ্ডবে পৃথিবী যখন ধ্বংসের পথে তখন কয়েকজন সাহসী যোদ্ধা, বৈজ্ঞানিকদের হার-না-মানা প্রচেষ্টা নিয়ে এ ছবিটি নির্মিত হয়েছে।