সুবিধাবঞ্চিতদের জন্য
নৈশ বিদ্যালয় করবে
কানাডিয়ান স্কুল
প্রকাশ : ১৮ মে ২০১৪, ২১:৪০
রাজধানীর ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি নৈশ বিদ্যালয় স্থাপন করবে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলটির শিক্ষার্থীরাই এই বিদ্যালয় পরিচালনা করবে। এতে সহায়তা করবে সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ। সম্প্রতি ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজের একটি প্রতিনিধি দল কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি কর্মশালায় অংশ নেন। তারা জানান, নৈশ স্কুলে পড়তে আসা ছেলে-মেয়ের জন্য খাবার ও যাতায়াতের ব্যবস্থাও থাকবে। বিশ্বের অনেক দেশে সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে সহযোগিতা করছে তারা। -প্রেস বিজ্ঞপ্তি