রাঙ্গাবালী উপজেলা নির্বাচন ১৯ জুন

সীমানা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত থাকা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা নির্বাচন আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে। গত বুধবার নির্বাচন কমিশন (ইসি) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ষষ্ঠ ধাপে ঘোষিত তফসিল অনুসারে ১৯ মে এ উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারি সচিব মোহাম্মদ আশফাকুর রহমান ইত্তেফাককে বলেন, নতুন তফসিল অনুযায়ী এ উপজেলায় আগামী ২৫ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ জুন। এ উপজেলায় নির্বাচন ষষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য উপজেলাগুলোর সঙ্গে ১৯ মে হওয়ার কথা ছিলো। কিন্তু সীমানা নিয়ে আইনি জটিলতা থাকায় এ নির্বাচন স্থগিত করে ইসি। আজ ১৯ মে ১৩ উপজেলায় নির্বাচন হবে।