রাজারহাটে তিস্তা নদীতে তীব্র ভাঙ্গন

কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীতে অসময়ে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। এতে নদী তীরবর্তী লোকজন আতংকের মধ্যে দিনযাপন করছেন। ডাংরারহাটের তৈয়ব খা মন্দির গ্রামে তিস্তা বাঁধের অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে চলছে তীব্র ভাঙ্গন। এলাকাবাসী কয়েকবার বাঁশের পাইলিং দিয়ে ভাঙ্গন রক্ষার চেষ্টা করলেও কোন কাজ হয়নি। ভাঙ্গনে আতংকিত হয়ে পড়েছে তিস্তা নদী তীরবর্তী শত শত মানুষ। গত বছর বন্যা পরবর্তী ভাঙ্গনে আদর্শ গ্রামসহ শতাধিক ঘর-বাড়ি নদীগর্ভে চলে গেছে। নদী ভাঙ্গন ঠেকানোর জন্য অনেক জায়গায় আবেদন করেও তা না হওয়ায় এলাকাবাসী দুঃচিন্তায় আছে। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তিস্তা নদী ভাঙ্গনে স্থায়ী ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।