মংলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের ফাঁসি ৬ জনের যাবজ্জীবন

বাগেরহাটের মংলায় চাঞ্চল্যকর মাছ ব্যবসায়ী ইলিয়াস হত্যা মামলায় ৪ জনের ফািঁস ও ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রবিবার জনার্কীন আদালতে ৫ জন আসামীর উপস্থিতিতে বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষনা করেন। আদালত একই সাথে যাবজ্জীবন দন্ডপ্রাপ্তদের ৬ জনের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদন্ডের নির্দেশ দেন। ফািঁসর দণ্ডাদেশ প্রাপ্ত আসামীদের মধ্যে রয়েছে, সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের সা্বেক চেয়ারম্যান আতাহার হোসেন তরফদার ওরফে পরান বাবু,্ কাটাখালী এলাকার বাবুল গাজী , ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের কালাম ওরফে কামাল ও বাচ্চু এবং রামপাল উপজেলার রনজয় গ্রামের বাচ্চু্। মামলার বিবরনে জানা যায়, ১৯৯৮ সালের ১৯ নভেম্বর ইলিয়াস হাওলাদার তার দু্ই সহযোগি রফিকুল ও শুকুর আলীকে নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যায়। ওই দিন বিকেলে সুন্দরবনের খালে মাছ শিকারের সময় আসামীরা তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে মাছ ব্যবসায়ী ডাকাত দলের মধ্যে বাবুলকে চিনতে ফেলে তার নাম ধরে ডাক দিতেই বন্দুক উচিয়ে ইলিয়াসকে হত্যা করে। তখন নৌকায় থাকা তার অপর দুই সহযোগি রফিকুল ও শুকুর আলী