দোহার ও নবাবগঞ্জে গ্যাস চাই
প্রকাশ : ১৮ মে ২০১৪, ২১:৫৩
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা জনবহুল এলাকা। উপজেলা দু’টিতে হাটবাজার ছাড়াও শিল্প-কারখানা আছে। গ্যাস না থাকায় এখানকার বৃক্ষ নিধন হচ্ছে। ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। উল্লেখ্য, পার্শ্ববর্তী উপজেলা কেরানীগঞ্জে গ্যাস আছে। তাই দোহার ও নবাবগঞ্জ উপজেলায় গ্যাস লাইন সংযোগের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
রকিবুল হাসান চোকদার, জয়পাড়া, ঢাকা