পল্টন ট্রাফিক সিগন্যালে যাত্রীদের দুর্ভোগ
প্রকাশ : ১৮ মে ২০১৪, ২১:৫৩
মতিঝিল থেকে যেসব যাত্রী কাওরানবাজার, ফার্মগেট ও মিরপুরে যাতায়াত করে থাকেন তাঁদের কাছে পল্টন ট্রাফিক সিগন্যাল একটি দুর্ভোগের এলাকায় পরিণত হয়েছে। মতিঝিল থেকে শুরু করে দৈনিক বাংলার মোড়ে গেলেই চোখে পড়বে যাত্রীবাহী বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পল্টন মোড় পার হওয়ার অপেক্ষায়। সেখান থেকে পল্টন মোড়টি পার হতে অনেক ক্ষেত্রে ৩০ থেকে ৪০ মিনিট সময় লেগে যায়। এ সময়ে গরমে বাসের মধ্যে যাত্রীদের দুর্ভোগ না দেখলে বোঝার উপায় নেই। এই দুঃসহ যন্ত্রণা থেকে কিছুটা হলেও সাধারণ যাত্রীদের মুক্তি দেওয়া যায় কিনা, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রেজাউল করিম, মুগদাপাড়া, ঢাকা ১২১৪