ধর্ষণের অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

বারুইপুরের চম্পাহাটিতে যুবকের মৃত্যু ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। চম্পাহাটির এক মহিলা নিহত ওই যুবককে হুমকিসহ ধর্ষণের অপবাদ দেয়। এমনকি এই অভিযোগে তাকে জেল পর্যন্ত খাটানো হবে বলে হুমকি দেওয়া হয়। অবশেষে আত্মহত্যা করতে বাধ্য হন ওই যুবক। ভারতের দক্ষিণ ২৪ পরগণায় এ ঘটনা ঘটেছে।

প্রতিনিয়ত যুবককে হুমকি দিতে থাকে পুলিশকে জানিয়ে দেবে এবং যুবককে জেল খাটাবে। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা পথ বেছে নেন গোপাল সর্দার (৪২)।

আরও পড়ুন: ছেলের নাম ‘মোদি’ রাখলেন মুসলিম নারী

স্থানীয় সূত্রে খবর, এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিবারের পক্ষ থেকে এরপর পাড়ার লোকেরা ওই মহিলার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। যুবকের মৃতদেহ নিয়ে রাখা হয় ওই মহিলার বাড়ির সামনে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ