রানা প্লাজা গার্মেন্ট শ্রমিক ইউনিয়নের ছয় দফা দাবি
প্রকাশ : ১৮ মে ২০১৪, ২৩:১২
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬ দফা দাবি জানিয়েছে শ্রমিকদের সমন্বয়ে গঠিত রানা প্লাজা গার্মেন্ট শ্রমিক ইউনিয়ন। রানা প্লাজার সামনে গতকাল রবিবার দুপুরে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—রানা প্লাজা ধসে শ্রমিক হত্যাকান্ডের বিচার, ক্ষতিগ্রস্থ সকল শ্রমিককে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং সরকার ঘোষিত নূন্যতম মজুরি বাস্তবায়ন অন্যতম। বক্তারা এ সময় অবিলম্বে ঘোষিত ৬ দফা বাস্তবায়নের দাবি জানান। সভায় সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, কে এম মিন্টু, রানা প্লাজা গার্মেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদ হোসেনসহ ভবন ধসে ক্ষতিগ্রস্ত ও তাদের স্বজন এবং উদ্ধারকর্মীরা উপস্থিত ছিলেন।