২০ জন মুসলিম এমপি, নারী ৬২

মোদী ঝড়ে ভারতের ১৬তম লোকসভায় মুসলিম প্রতিনিধিত্ব কমে হলো ২২ জন। যা স্বাধীন ভারতের রাজনীতির ইতিহাসে ১৯৫২ সালের পর সর্বনিম্ন। সেবার ২১ জন মুসলিম জন প্রতিনিধি ছিলেন লোকসভায়। সেই সময় লোকসভায় প্রতিনিধিত্ব করতেন ৪৮৯ জন এমপি। তবে ভারতের সংসদীয় ইতিহাসে এবারই সর্বোচ্চ ৬২ জন মহিলা এমপি হয়েছেন। গতবার ছিল ৬১। এবার ৫৪৩ আসন বিশিষ্ট লোকসভায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র থেকে কোনো মুসলিম প্রতিনিধি যেতে পারেন নি। ৮ জন গেছেন পশ্চিমবঙ্গ থেকে। লোকসভায় বিজেপির পক্ষে মুসলিম কেউ জেতেন নি। এনডিএ-র শরিক দল লোক জনশক্তি পার্টির একজন জিতেছেন। পক্ষান্তরে ইউপিএ-র ৮ মুসলিম এমপি জিতেছে। তৃণমূলের জিতেছে ৪ জন। ৬২ জনের মধ্যে বিজেপির ৩৫ মহিলা এমপি। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের ১১ জন।