মায়ের অবদানেই
আমি টেলেন্টপুলে বৃত্তি পেয়েছি
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২০:১৭
রেদোয়ানা প্রিয়তু, শিক্ষার্থী
ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট
পিতা: নাজিম উদ্দিন
মাতা: নাজমা আক্তার
প্রিয়তু ২০১৩ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার সাথে আলাপ হয় পড়া-লেখার নানা বিষয়ে। সে আলাপচারিতার অংশ বিশেষ তুলে ধরেছেন স্কলার্সহোম, সিলেট-এর বাংলা বিভাগের শিক্ষক রোমানা আফরোজ।
অনুশীলন: তুমিতো ২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে এর পিছনে কার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য বলে তুমি মনে কর?
প্রিয়তু: আমার মায়ের অবদানের ফলেই আমি টেলেন্টপুলে বৃত্তি পেয়েছি।
অনুশীলন: তোমার মা পড়া-লেখার বিষয়ে কিভাবে সাহায্য করেন?
প্রিয়তু: তিনি আমাকে নোট করতে, রুটিন অনুযায়ী কোন পড়া কতোটুকু হলো সে বিষয়ে এবং স্কুলের যাওয়ার আগে হোমওয়ার্ক শেষ হলো কি না তা নিয়মিত লক্ষ রাখেন।
অনুশীলন: তোমার কি কোন গৃহশিক্ষক আছেন?
প্রিয়তু: আগে ছিলো না, নবম শ্রেণি থেকে একজন গৃহ র্িশক্ষকের সাহায্য নিচ্ছি।
অনুশীলন: গৃহ শিক্ষকের কাছে তুমি কিভাবে
সাহায্য গ্রহণ কর?
প্রিয়তু: ক্লাসের যে বিষয়গুলো আমার বুঝতে অসুবিধা হয় সেগুলোই তাঁর কাছ থেকে বুঝে নেই।
অনুশীলন: তোমার পাঠ পরিধির মধ্যে কোন বিষয়ে বেশি ভাল লাগে?
প্রিয়তু: গণিত
অনুশীলন: গণিতের কোন অংশ তোমার কাছে বেশি ভাল লাগে?
প্রিয়তু: বীজগণিত অংশ।
অনুশীলন: বাংলা আমাদের মাতৃভাষা। শুদ্ধ বাংলায় কথা বলতে তোমার কেমন লাগে?
প্রিয়তু: ভালো লাগে। কিন্তু এর শুদ্ধ চর্চা এখন অনুশীলন হয় না বললেই চলে, এটা অত্যন্ত দুঃখজনক।
অনুশীলন: নবম শ্রেণিতে মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত কবিতা আছে তার নাম কী?
প্রিয়তু: কপোতাক্ষ নদ।
অনুশীলন: এটি কোন শ্রেণির কবিতা?
প্রিয়তু: এটি সনেট স্মৃতিচারণমূলক কবিতা।
অনুশীলন: তুমি যেহেতু বিজ্ঞানের ছাত্রী সেক্ষেত্রে পদাথর্, রসায়ন ও জীববিদ্যা বিষয়গুলো কেমন লাগে?
প্রিয়তু: পদার্থ ভালো লাগে। জীববিদ্যাও ভালো লাগে কিন্তু রসায়ন রসহীন মনে হয়।
অনুশীলন: গত বছর থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি পাঠ সংযোজনে সংযুক্ত হয়েছে। এখানে স্বাধীনতা সম্পর্কীত একটি অংশ রয়েছে এটা কি তুমি পড়েছ?
প্রিয়তু: হ্যাঁ। আমি বিষয়টি পড়েছি।
অনুশীলন: স্বাধীনতা দিবস কবে?
প্রিয়তু: ২৬ মার্চ, ১৯৭১।
অনুশীলন: স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে কাদের অবদান উল্লেখযোগ্য?
প্রিয়তু: ছাত্রদের পাশাপাশি দেশপ্রেমী সাধারণ জনগণের।
অনুশীলন: ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে কিন্তু এর সূত্রপাত কবে থেকে?
প্রিয়তু: আমি মনে করি এর সূত্রপাত ৫২ এর ভাষা আন্দোলন থেকে।
অনুশীলন: বর্তমান শিক্ষা ব্যবস্থায় নতুন সংযোজিত সৃজনশীল পদ্ধতির ফলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হয়?
প্রিয়তু: এ পদ্ধতিতে বইয়ের সকল অংশই মনোযোগ সহকারে পড়তে হয়। সৃজনশীন প্রশ্নগুলো নিয়ে নিয়মিত চর্চা করতে হয়। এর ফলে শিড়্গার্থীদের মেধা বিকাশে অনেকটা সহায়তা করে।
অনুশীলন: তুমি কতক্ষণ পড়া-লেখা কর?
প্রিয়তু: সব মিলিয়ে ৭/৮ ঘণ্টা হবে।
অনুশীলন: স্কুলের শিক্ষক এবং সহপাঠিদের সাথে তোমার সম্পর্ক কেমন?
প্রিয়তু: শিক্ষক সহপাঠীরা সবাই আন্তরিক।
অনুশীলন: পড়ার অবসরে তুমি কী কর? এবং কেন?
প্রিয়তু: পড়ার অবসরে আমি গল্পের বই পড়ি কারণ এ থেকে নতুন কিছু শেখা যায়।
অনুশীলন: তোমার স্থায়ী জেলা কোনটি? এটি কেন বিখ্যাত?
প্রিয়তু: আমার স্থায়ী জেলা হবিগঞ্জ। এ জেলায় রয়েছে চিরসবুজ চা বাগান এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং।
অনুশীলন: কোন খেলা তোমার পছন্দের?
প্রিয়তু:ক্রিকেট।
অনুশীলন: বড় হয়ে তুমি কী হতে চাও?
প্রিয়তু: একজন নিউরোলজিস্ট।
অনুশীলন: যারা এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিবে তাদের উদ্দেশ্যে তোমার মন্তব্য কী?
প্রিয়তু: তোমাদের প্রতি আমার শুভ কামনা। তোমরা অবশ্য নিয়মিত স্কুলে যাবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করবে। সৃজনশীল পদ্ধতির যুগে সৃজনশীল প্রশ্ন বেশি বেশি অনুশীলন করবে দেখবে অবশ্যই ভালো রেজাল্ট করবে।