আইসিএবি-এর ঢাকা রিজিওনাল কমিটি গঠন
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২১:১১
দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর অডিটরিয়ামে ঢাকা রিজিওনাল কমিটি-আইসিএবি এর ৩৪তম বাত্সরিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে ২০১৪ সালের জন্য মোহাম্মাদ খায়রুল আলম এফসিএ চেয়ারম্যান ও মো. ইয়াছিন মিয়া, এফসিএ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ফকরুল ইসলাম এফসিএ, মো. ইফতেখার আলী এফসিএ, মো. সেলিম রেজা এফসিএ, মিজানুর রহমান এফসিএ, মোহাম্মদ সাবির আহমেদ এফসিএ, মো. জাকারিয়া এফসিএ এবং মো. মনজুর আলম এফসিএ।-প্রেসি বিজ্ঞপ্তি