আফগানিস্তানে ১৯ জঙ্গি ও ৪ সেনা নিহত
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২১:৫৮
আফগানিস্তানে বোমা হামলায় অন্ততপক্ষে ১৯ জঙ্গি ও ৪ সেনা নিহত হয়েছে। সরকার ও নিরাপত্তা বাহিনী সূত্রে এ খবর জানা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও একই কথা জানিয়েছে। —বিডিনিউজ
বিস্তারিত কোন তথ্য না দিয়ে এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগান জাতীয় সেনাবাহিনীর ৪ সদস্য এক বোমা হামলায় নিহত হয়েছেন। তবে শনিবার থেকে গজনি ও কান্দাহারে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ বিদ্রোহী জঙ্গি নিহত হয়েছে এবং তাদের অস্ত্র জব্দ করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। রবিবার সকালে গজনিতে অপর এক অভিযানে তালেবান গোষ্ঠীর ৯ সদস্য নিহত হন বলে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে।