সারাদেশ খুন গুম অপহরণ নির্যাতনে ছেয়ে গেছে
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২২:৪৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার বলেছেন, বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি ও আইন-শৃঙ্খলার চরম অবনতিতে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। কোনো লোক ঘর থেকে বের হয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরে আসতে পারবে কিনা সন্দেহ। র্যাব শুধু নারায়ণগঞ্জের ৭ জনকেই খুন করেনি আরো বেশি মানুষকে হত্যা করেছে। আজ সারাদেশে খুন, ডাকাতি, অপহরণ, গুম, হত্যা, নির্যাতনে ছেয়ে গেছে। সারাদেশের মানুষ এখন আতঙ্কিত। সোমবার হোমনায় তার বাসভবন চত্বরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম ফজলুল হক মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা, সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম জীবন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর বিএনপি সভাপতি মোজাম্মেল হক মুকুল, সেক্রেটারি ছানাউল্লাহ সরকার প্রমুখ।