কুমিল্লা জেলায় শীর্ষে নবীয়াবাদ ফাজিল মাদ্রাসা
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২২:৪৬
এবারের দাখিল পরীক্ষায় মাদ্রাসার মধ্যে কুমিল্লা জেলায় শীর্ষে রয়েছে মুরাদনগর উপজেলার নবীয়াবাদ আব্দুল ওয়াদুদ সরকার ফাজিল মাদ্রাসা। ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ পাস করেছে। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান সরকার। মাদ্রাসার প্রিন্সিপাল বদিউল আলম জানান, শতভাগ পাশের পেছনে ছাত্রছাত্রীদের ঐকান্তিক চেষ্টা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে।