চোরাচালানির টাকার ভাগাভাগি নিয়ে একজন গুলিবিদ্ধ

বেনাপোলের সাদীপুর গ্রামে গত রবিবার রাতে চোরাচালানীর টাকার ভাগাভাগিকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় ডালিম (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এলাকাবাসী জানান, ডালিম, আক্তার ও শরিফুল সাদীপুর চোরাচালানী ঘাট দিয়ে অবৈধ ব্যবসা করতো। এ নিয়ে কয়েকদিন আগে লেনদেন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। গত রবিবার রাতে শরিফুল ও আক্তার ডালিমকে বাড়ি থেকে ডেকে আনে। ভাগের টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে আক্তার পিস্তল দিয়ে ডালিমের বুকে গুলি করে। প্রথমে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, আক্তারের সাথে ডালিমের দীর্ঘ ৫ বছরের দ্বন্দ্ব। সে ঘটনার জের ধরে গুলির ঘটনা ঘটেছে। থানায় মামলা হয়েছে।