স্বরূপকাঠিতে এক ডাকাত গ্রেফতার
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২২:৪৯
স্বরূপকাঠি উপজেলার শশীত গ্রামে গত রবিবার রাতে রনজিত কুমার মণ্ডলের বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দু লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। গ্রামবাসী মো. আলী হোসেন (৪৫) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেন।