মধুখালীতে শিক্ষককে কুপিয়ে জখম

মধুখালী উপজেলার বনমালিদয়া গ্রামে গতকাল সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় মো. রফিকুল ইসলাম লিটু নামে এক শিক্ষকে কুপিয়ে আহত করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার বেলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার পর পরই জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান আহত শিক্ষককে হাসপাতালে দেখতে আসেন।