কলমাকান্দায় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন খালাস ৮
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২২:৫১
জমি সংক্রান্ত ঘটনার জের ধরে কলমাকান্দা উপজেলার উত্তরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র কোবাদ মিয়াকে হত্যার অভিযোগে তাইজউদ্দিনকে (২৫) যাবজ্জীবন এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং আটজনকে বেকসুর খালাস প্রদান করেন। মামলার বাদী আব্দুস সাত্তারকে মারধরের অভিযোগে কামালকে (পলাতক) ৩ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। গতকাল সোমবার এ রায় প্রদান করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ। মামলা সূত্রে জানা গেছে, বাদী আব্দুস সাত্তারের সাথে জমি নিয়ে তাদেরই আত্মীয় আ. মালেকদের বিরোধ চলছিল। ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি সকালে আসামিরা গরু, ছাগল, জোয়াল, লাঙ্গল, লাঠিসোটা এবং বল্লম নিয়ে হাল চাষ করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। হামলার একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় কোবাদ মিয়া নিহত হয়।