সদরপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২২:৫১
সদরপুর উপজেলার জরিপের ডাঙ্গী গ্রামে গত রবিবার রাতে শেখ আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।
ভোলা জেলার কবিরাজপুর গ্রামের আব্দুল মালেক দীর্ঘ ৩৫ বছর ধরে জরিপের ডাঙ্গী গ্রামে মোনায়ারাকে বিয়ে করে বসবাস শুরু করে আসছে। বিয়ের ৫ বছরের মাথায় স্ত্রী মারা গেলে তার বোন শেফালীকে বিয়ে করেন। বর্তমান স্ত্রীর বিভিন্ন অসামাজিক কার্যকলাপের কারণে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এক পর্যায়ে গত রবিবার স্বামী-স্ত্রীর মারামারিতে আব্দুল মালেক মারা যান। থানায় একটি ইউডি মামলা হয়েছে।