গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

গিনেজের পাতায় শুধু যে বিশ্বের সবচেয়ে বয়সী মানুষদের রেকর্ডই লিপিবদ্ধ হয় তা নয়। বরং একইভাবে সেখানে নানা সময় স্থান পায় বিশ্বের অন্যান্য প্রাণীদের মাঝে যারা সবচেয়ে বয়সী তাদের নামও। আর এমনই এক রেকর্ডের ক্যাটাগরিতে বিশ্বের সবচেয়ে বয়সী বিড়াল হিসেবে সম্প্রতি গিনেজ বুকে যার নাম উঠেছে সে হলো ইংল্যান্ডের বোর্নমাউথে বাস করা ‘পপি দ্য মগি’ নামের একটি বিড়াল। ১৯৯০ সালের ফেব্রুয়ারি মাসে জন্ম নেওয়া এই বিড়ালটি এ বছরই পা দিয়েছে ২৪ বছর বয়সে। আর গেল বছর আমেরিকার কানসাসে বাস করা সবচেয়ে বয়সী বিড়ালের রেকর্ডধারী পিংকির মৃত্যুর পর এখন ‘পপি দ্য মগি’ই হলো সবচেয়ে বেশি বয়সী বিড়াল।