রাবিতে জাতিসংঘ যুব ছাত্র সমিতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাতিসংঘ যুব ছাত্র সমিতি বাংলাদেশ (ইউনিসাব)। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজশাহীতে জাতিসংঘের সহযোগী এ যুব ছাত্র সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মপরিকল্পনা জাতিসংঘ যুব ছাত্র সমিতি জাতিসংঘের মূলনীতি ও লক্ষ্যকে সামনে রেখে যুব সমাজকে নিয়ে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, পরিবেশ রক্ষা, মানবাধিকার এবং বিশ্বের চলমান গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করে। এসব ব্যাপারে যুব সমাজের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নেতৃত্ব তৈরিই সংগঠনটির লক্ষ্য বলে জানা গেছে। সংগঠনটির কাজের মধ্যে রয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মডেল জাতিসংঘের কার্যক্রম পরিচালনা, ব্যক্তিগত উন্নয়ন এবং বৈশ্বির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্মশালা ও সেমিনার অনুষ্ঠান। জাতিসংঘ ঘোষিত বিভিন্ন দিবস পালন, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের মাঝে সাংস্কৃতিক বিনিময়ের আয়োজন করা।