গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ
প্রকাশ : ২০ মে ২০১৪, ২০:২২
নূর মোহাম্মদ সফিউল্লাহ এবং আদিব হাসান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক গণিত অলিম্পিয়াড এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের (এপিএমও) ২৬তম আয়োজনে বাংলাদেশ দুটি ব্রোঞ্জ ও তিনটি সম্মানজনক স্বীকৃতি (অনারেবল মেনশন) পেয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। ঢাকা কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ সফিউল্লাহ এবং ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী আদিব হাসান ব্রোঞ্জ পদক পেয়েছে। এ ছাড়া সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ-ই-এলাহী, সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আখতার ও ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী সৌমিত্র দাস পেয়েছে সম্মানজনক স্বীকৃতি। বাংলাদেশের এমন সফলতায় বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার জানান, আমি এমন ফলাফলে খুশি। আশা করছি আগামী বছর আমরা ১০ জনকে নির্বাচন করতে পারব এবং ফলাফল আরও ভালো হবে।