জাবিতে সাংবাদিকতা নিয়ে বক্তৃতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস বিভাগে সম্প্রতি ‘রেডিও ব্রডকাস্টিং জার্নালিজম’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠিত হয়। এতে ভয়েস অব আমেরিকার সংবাদ উপস্থাপক শামীম চৌধুরী বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, তাত্ক্ষণিক সংবাদ প্রচারের ক্ষেত্রে রেডিও পাইওনিয়ার ভূমিকা পালন করেছে। বিগত শতকের বিশ দশকে রেডিও সম্প্রচারের মাধ্যমে ব্রডকাস্টিং সাংবাদিকতা শুরুর প্রাক্কালে সংবাদের বিষয়ে মানুষের মনে ব্যাপক আগ্রহ ও আলোড়ন সৃষ্টি করে। তিনি আরো বলেন, তাত্ক্ষণিকভাবে তথ্য জানতে চাওয়া মানুষের সহজাত বৈশিষ্ট্য। রেডিও সাংবাদিকতা মানুষের এই চাহিদা পূরণ করেছে। শামীম চৌধুরী বিভাগীয় শিক্ষার্থীদের কাছে বেতার সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তব্য পর্ব শুরুর আগে বিভাগীয় সভাপতি মাশরুর শাহিদ হোসেন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় শিক্ষক উজ্জ্বল কুমার মন্ডল।