অভিযাত্রী দলের প্রত্যাবর্তন

লিভারপুল, বৃহস্পতিবার। স্যান্ডার্স-হর্ডিম্যান অভিযাত্রী দলের সাত সদস্য লিভারপুল পৌঁছেছেন। দুই বছর ধরে তারা পেরু ও বলিভিয়ার নানা দুর্গম এলাকায় অভিযান চালিয়ে কিছু প্রাচীন ইনকা আমলের সমাধি আবিস্কার করেছেন। এর একটিতে পাওয়া গেছে রাজকীয় স্বর্ণমুকুট পরা একটি মমি। সমাধিটি ইনকা রাসকার কাপাকের বলে প্রমাণ মিলেছে। হ্যালো... প্রফেসর ক্যান্টেন্যান বলছ? যাক বাঁচা গেল। সময়মত ধরতে পেরেছি তোমাকে! তুমি ভালো তো টিনটিন! তা ব্যাপার কি বল! না... কিছু শুনিনি তো! কি বললে... আমি কি করব? অদ্ভুত ব্যাপার! ক্লার্কসনেরও একই অবস্থা? আর রিডবাকের? কি ভয়ানক! কি বললে! সব সময় গার্ড সঙ্গে রাখব? হ্যাঁ, খুব সাবধানে থাকবে... সবচেয়ে বড় কথা জানালার ধারে যাবে না... হ্যাঁ... জানালার ধারে... এটা হল... ঝন ঝন ঝন! ঝন ঝন ঝনঝনাত!