প্রাণপ্রিয় নজরুল
প্রকাশ : ২০ মে ২০১৪, ২০:২৮
কাজী নজরুল লিখেছেন
শিশু জাদুকর
শিশুরাই আমাদের
আলো করে ঘর।
কাঠবিড়ালি কেমন লাফায়
কাঠবিড়ালি কেমনে তাকায়
এসব বিবরণ
মনে হলেই মনে জাগে
শিশুর শিহরণ।
‘থাকবো নাকো বদ্ধ ঘরে’
এসব লেখা-পড়ার পরে
ফুটতে থাকে ফুল
হাজার রকম স্বপ্ন দেখায়
প্রাণপ্রিয় নজরুল।