দুখু
প্রকাশ : ২০ মে ২০১৪, ২০:২৮
ঝিঙেফুলের কবি সে তো অগ্নিবীণার কবি
সৃষ্টির আলোয় দু’চোখ ছাওয়া, দীপ্ত সূর্য ছবি।
শিকল ভাঙার শব্দে বোনা তাঁর কবিতা-গান
হূদয়তলে জ্বলজ্বলে এক শিখা অনির্বাণ।
দুঃখ-আঁধার পাশ কাটিয়ে আলোর পথে পথে
উড়ন্ত মন দুরন্ত মন ছোটে স্বপ্ন রথে।
ভয় তাড়ানোর মন্ত্র ছিল দুঃসাহসী মনে
উঁচিয়ে শির যায় ছুটে বীর ভয়াল রণাঙ্গনে।
দেশের কবি দশের কবি, সবার প্রিয়জন
সে আমাদের পথের দিশা, প্রাণের জাগরণ।
বাউল বাউল রূপটা কবির, মাথায় ঝাঁকড়া চুল
ছোট্ট বেলার দুখু সে তো বিদ্রোহী নজরুল।