বিদ্রোহী বীর
প্রকাশ : ২০ মে ২০১৪, ২০:২৯
বিদ্রোহী বীর তপ্ত রুধির অগ্নিবীণার বাদক,
বিষের বাঁশির রণ হাসির বাঁধ না মানা সাধক।
সুর-সরোবর ধূমকেতু ঝড় রুদ্র রূপের ছবি,
সংগ্রামী স্বর নন্দিত নর সৃষ্টি সুখের কবি।
সাম্য ভুবন সৃজন স্বপন তড়িত্ নয়ন তারা,
ঊষার তপন অগ্নিপ্লাবন বিশ্ব বাঁধন হারা।