আপ্রাকা’র নতুন চেয়ারম্যান এসকে সুর চৌধুরী
প্রকাশ : ২০ মে ২০১৪, ২০:৩১
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী দুই বছরের জন্য এশিয়া-প্যাসেফিক রুরাল অ্যান্ড এগ্রিকালচার ক্রেডিট অ্যাসো-সিয়েশনের (আপ্রাকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ১৯ মে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংগঠনটির ১৯তম সাধারণ সভায় তিনি এ পদের জন্য নির্বাচিত হন। সাধারণ সভায় সদস্য ১৭টি দেশের ৮২জন বিদেশী অতিথিসহ মোট ১১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে চেয়ারম্যান ছিলেন কম্বোডিয়ার কিম ভাদা। -প্রেস বিজ্ঞপ্তি