রজত জয়ন্তী

দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘ইত্যাদি’ তাদের সাফল্যের অগ্রযাত্রায় ২৫ বছর পার করল। দেশবরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের এই অনুষ্ঠানের পথ ধরেই পেয়েছেন একাধিক তারকা তাদের নামের আগে জনপ্রিয় তকমা। এ ছাড়া দেশের তাবত্ গুণী শিল্পীরা এসেছেন এই ২৫ বছরে একাধিকবার। ছবিতে রবি চৌধুরী, নকীব খান, শুভ্র দেব, পার্থ বড়ুয়া, তপন চৌধুরী, খালিদ হাসান মিলু ও কুমার বিশ্বজিত্। আগামীকাল আনন্দ বিনোদন-এ প্রকাশ হবে এ নিয়ে বিশেষ ফিচার ‘২৫ পেরিয়ে ইত্যাদি’