বড়পুকুরিয়া কয়লা
খনিতে ১০ দিন পর উত্তোলন শুরু
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২০ মে ২০১৪, ২১:৫০
পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে ভূগর্ভে পানির প্রবাহ অতিরিক্ত বেড়ে যাওয়ায় ১০ দিন ধরে কয়লা উত্তোলন বন্ধ রাখার পর স্বাভাবিক হয়ে আসছে।
বড়পুকুরিয়া কয়লা খনির জেনারেল ম্যানেজার (মাইনিং) প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ জানান, পরীক্ষামূলকভাবে ১২০৫নং ফেজে উত্তোলন কাজ শুরু করার ১১ দিনের মাথায় শনিবার এর উপরের স্তর পানি ভেঙ্গে পড়ে। এতে ভূগর্ভে পানি প্রবাহের মাত্রা বেড়ে যাওয়ায় কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়।
কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং কয়লা উত্তোলন পুনরায় শুরু করা সম্ভব হবে। আর নতুন কোল ফেজে কয়লা কাটার সময় ভূগর্ভে পানির প্রবাহ বেড়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। তবে মঙ্গলবার খনি এলাকায় দেখা যায়, যেখানে প্রতিদিন ৫ হাজার টন কয়লা উত্তোলন হয়, সেখানে ১৯ মে থেকে ২০ মে ভোর ৬টা পর্যন্ত ৬১.৫৫ টন উত্তোলন করা হয়। এ ছাড়া ১২০৫নং কোল ফেজের প্রস্তুতিমূলক কাজ এখনো সম্পন্ন হয়নি।