সিরাজদিখান বাজারে ৫ দোকান ভস্মীভূত

সিরাজদিখান বাজারে গত সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে বাজার কমিটির সেক্রেটারি মোতাহার হোসেন জানান। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।