রাঙ্গামাটিতে পাহাড়ী ছাত্র পরিষদের রজত জয়ন্তী

আন্দোলন-সংগ্রামের মাধ্যমে পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু লারমা। গতকাল মঙ্গলবার রাঙ্গামাটিতে পাহাড়ী ছাত্র পরিষদের ২৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকীর রজত জয়ন্তী উত্সব ও ১৯তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনে একথা বলেন। পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ত্রিজিনাথ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পংকজ ভট্টাচার্য, সংসদ সদস্য উষাতন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রুবায়েত ফেরদৌস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেহমান নাসির উদ্দিন।