ভারতের জম্মুতে
বাস দুর্ঘটনায়
নিহত ১৭
প্রকাশ : ২০ মে ২০১৪, ২২:০১
কাশ্মিরগামী একটি বাস গভীর গিরিখাতে পড়ে গেলে ১৭ জন যাত্রী নিহত ও ২৭ জন আহত হন। মঙ্গলবার জম্মু অঞ্চলে এই ঘটনা ঘটে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।—খবর বিডিনিউজ
জম্মু থেকে ১৭০ কিলোমিটার দূরে রামবান জেলার জম্মু-শ্রিনগর মহাসড়কের দিগদল এলাকায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, “১৭ জন যাত্রী নিহত ও ২৭ জন যাত্রী আহত হয়েছেন।” তিনি আরো জানিয়েছেন, গুরুতর আহতদের হেলিকপ্টারে করে জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে।
যাত্রীদের অধিকাংশই ছিল তরুণ। অঞ্চলটিতে থাকা সেনা সদস্যরা বেসামরিক কর্মীদের সঙ্গে উদ্ধার তত্পরতায় অংশ নিয়েছেন।