মে ধা বী মু খ
প্রকাশ : ২০ মে ২০১৪, ২২:০৮
অর্নব রায় তনু
অর্নব রায় তনু এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উইলস লিটল ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে শান্তিনগরের ঔষধ ব্যবসায়ী তপন রায় ও বাণী রায়ের দ্বিতীয় পুত্র। সে প্রকৌশলী হতে চায়।
মাইমুনা খানম মুনা
মাইমুনা খানম মুনা এসএসসি পরীক্ষায় ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ নদ্দা শাখা থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে হাজী মোহাম্মদ আলী ও জহুরা খাতুন চম্পার বড় মেয়ে। মুনা ভবিষ্যতে চার্টার্ড একাউন্টিং-এ উচ্চতর ডিগ্রি অর্জন করতে চায়।
মো. কাউছার হোসাইন
মো. কাউছার হোসাইন সেফায়েত এসএসসি পরীক্ষায় ঢাকার মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো. আবুল কালাম ইত্তেফাকের প্রসেস বিভাগে কর্মরত এবং মা শাহিনা আক্তার গৃহিণী। সে প্রকৌশলী হতে চায়।
ইনসিয়া শামসীর
ব্রিগেডিয়ার জেনারেল সরকার মো. শামসুদ্দিনের একমাত্র মেয়ে ইনসিয়া শামসীর ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়।
মো. জাহিদ হাসান
মো. জাহিদ হাসান এসএসসি পরীক্ষায় মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো. জয়নাল হক ও মা জায়েদা বেগম। সে ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়।
আবু সালেহ মো. সাইফুল্লাহ
আবু সালেহ মো. সাইফুল্লাহ এসএসসি পরীক্ষায় ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো. আবু আব্দুল্লাহ রাজউক-এর সিনিয়র সহকারী হিসাব রক্ষক ও মা হালিমা আক্তার রোজি গৃহিণী।
ফয়সাল আজম খান
ফয়সাল আজম খান সাহাদ এসএসসি পরীক্ষায় ঢাকার খিলগাঁও সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা আবু সাইদ খান দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র কালেকশন অফিসার ও মা ফরিদা বেগম গৃহিণী। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হতে চায়।
সৈয়দ রিয়াদ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে মোঃ সৈয়দ রিয়াদ জিপিএ-৫ পেয়েছে। সে সৈয়দ গোলাম কিবরিয়া ও মোসাম্মত্ ডেজি আক্তারের ছোট ছেলে। সে প্রকৌশলী হতে চায়।
জেরিন সুলতানা রিয়া
জেরিন সুলতানা রিয়া এসএসসি পরীক্ষায় কামরুন্নেসা গভ: গার্লস হাই স্কুল, ঢাকা থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার বাবা মীর্জা বাহাদুর সিটি গ্রুপের সেলস ম্যানেজার ও মা ফারহানা নাজ গৃহিণী। সে চিকিত্সক হতে চায়।
শাকিবা আলম
শাকিবা আলম এসএসসি পরীক্ষায় রাজধানীর মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ইত্তেফাকের কর্মচারী শাহ আলম ও লাভলী আলমের মেয়ে। শাকিবা ডাক্তার হতে চায়।
মো. সাজ্জাদ হোসেন শাকিল
মো. সাজ্জাদ হোসেন শাকিল এসএসসি পরীক্ষায় ঢাকার ডেমরাস্থ শেখদি আব্দুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো. সাহেব আলী আকন্দ ইত্তেফাকের রোটারী বিভাগে কর্মরত ও মা খাদিজা আক্তার গৃহিণী। সে চার্টার্ড একাউনট্যান্ট হতে চায়।
মো. রিফাত ভুঁইয়া ও মো. সিফাত ভুঁইয়া
যমজ সহোদর মো. রিফাত ও সিফাত ভুঁইয়া এসএসসি পরীক্ষায় ঢাকার ডেমরা থানাধীন শেখদি আব্দুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তাদের বাবা মো. আলমগীর ভুঁইয়া জনতা জুটমিলসের ব্যবসায়ী ও মা ফেরদৌস আরা বেগম গৃহিণী। তারা ভবিষ্যতে চার্টার্ড একাউনট্যান্ট হতে চায়।