এআইইউবিতে নবাগত
শিক্ষক ও শিক্ষার্থীদের
পরিচিতি অনুষ্ঠিত
প্রকাশ : ২০ মে ২০১৪, ২২:১৫
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর সামার সেমিস্টার ২০১৩-১৪-এর নবাগত স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের ৫৫০ জন ছাত্রছাত্রীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ১৪ ও ১৫ মে এআইইউবি’র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দকে পাঠদান পদ্ধতি, কোর্সসমূহের গঠন, পরীক্ষা ও ফলাফল প্রকাশের পদ্ধতি ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করা হয়।
এআইইউবি প্রো-ভাইস চ্যান্সেলর ড. চার্লস সি ভিলোনোভা, ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর তোফাজ্জল হোসেন এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। গত ১৮ মে বিভিন্ন অনুষদে যোগদানকারী নবাগত শিক্ষকদেরও ওরিয়েন্টেশন প্রোগ্রাম এআইইউবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। -প্রেস বিজ্ঞপ্তি