বিজেমে’র টিভি সংবাদ উপস্থাপনা কোর্সের সনদ বিতরণ
প্রকাশ : ২০ মে ২০১৪, ২২:১৫
বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম এ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) পরিচালিত ‘টিভি সংবাদ উপস্থাপনা’ বিষয়ক ২টি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত শনিবার ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে বিজেম’র নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদেরে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মশিউর রহমান ও যমুনা টেলিভিশনের সংবাদ উপস্থাপক শাওন দত্ত। কোর্স দুটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ২৪জন নারী শিক্ষার্থীসহ মোট ৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি