৩২তম বিসিএস থেকে নন-ক্যাডারে ইসিতে ১৪ জনকে নিয়োগ

৩২তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার পদে ১৪ জনকে নির্বাচন কমিশনে (ইসি) নিয়োগ দেয়া হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদেরকে নিয়োগ দিয়েছে। আগামী ১ জুন তারা ইসি সচিবালয়ে যোগদান করবেন। গতকাল মঙ্গলবার ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়েছে, ইসি সচিবালয়ে ৩২তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডারদের মধ্য থেকে ১৪ জনকে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন-সুস্মিতা রায়, রেহনুমা নওরীন, ফারিজা নূর, মোছাঃ খায়রুন নাহার, লায়লা ফেরদৌসী লিপি, জেবুন্নেচ্ছা শাম্মী, দেয়ালী পাল, মোছাঃ হোসনে আরা, তানজিদা আফরিন ছন্দা, মোছাঃ মৌছুফারা দুনি, মো. সাহিদ হোসেন, এসএম রুমানা পারভীন, মো. আনোয়ার হোসেন ও মো. আবু বকর সিদ্দিক।